Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের নানা ধরনের তথ্য দিচ্ছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি। ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এর শাখা মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকবে এবং থানা ও জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সহায়তা হেডকোয়ার্টার এবং ডিভিশন পর্যায়ে রাখা হবে। তিনি বলেন, সাইবার ও স্ক্যামভিত্তিক অপরাধ আধুনিক অপরাধ প্রবণতার একটি বৈশিষ্ট্য, তাই এ খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।