Web Analytics

রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাধুনী বিলাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভার আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ইঞ্জিনিয়ার এনামুল হক এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ডায়াস্পোরা সেল সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ।

বক্তারা রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে দেশ-বিদেশে বসবাসরত নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।

আলাউদ্দীন মোহাম্মদ বলেন, প্রবাসীরা শুধু অর্থনীতির চালিকাশক্তি নন, রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক চেতনা বিকাশেও ভূমিকা রাখতে পারেন। ইঞ্জিনিয়ার এনামুল হক গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।