Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপিপন্থি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সোমবার বহিরাগতরা হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং জড়িতদের শাস্তির দাবি জানান।

পিজিএস অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুল রহমান জানান, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তিনি অভিযোগ করেন, উপাচার্য তার পছন্দের কিছু শিক্ষকদের নিয়ে সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি এনএসভিএম অনুষদের পাঁচজন শিক্ষককে অন্যায়ভাবে শোকজ লেটার প্রদান করেছেন। এই ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগতরা হামলা চালায়।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান থেকে জানান, তার অনুপস্থিতির সুযোগে একটি অংশ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি ক্যাম্পাসে ফিরে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।