Web Analytics

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, ন্যারেটিভ তৈরি করতে গিয়ে কোনো সংবাদপত্র যেন দলীয় মুখপাত্রে পরিণত না হয় বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। বুধবার সকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গত ১৬ বছরে সংবাদপত্রজগতের যে অধপতন ঘটেছে তা থেকে উত্তরণ ঘটাতে সাংবাদিকদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, সাংবাদিকদের এখন ফ্যাক্টচেক বিষয়ে দক্ষতা অর্জন জরুরি এবং গত দুই বছরে পিআইবি ৭-৮ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। অন্যান্য বক্তারা ভুয়া সংবাদ প্রতিরোধে এআই ও ফ্যাক্টচেক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

দুইদিনব্যাপী এই কর্মশালায় ২৯ জন সিনিয়র সাব এডিটর ও স্টাফ রিপোর্টার অংশ নেন। প্রথম দিনে এআই টুলস, গুগল ট্রেন্ডস ও নোটবুক এলএম বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং দ্বিতীয় দিনে ফ্যাক্টচেক, তথ্য সুরক্ষা ও সাংবাদিকতা নৈতিকতা নিয়ে আলোচনা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।