Web Analytics

প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, এর আগে গত ৫ মে সাতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন। বুধবারের তিনজনসহ এখন পর্যন্ত বাদীসহ মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ জুন দিন ধার্য করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।