নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী প্রতিবাদের জেরে স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান (২০) মাদকসেবী ও তাদের সহযোগীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে।
আহত ইমামের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক এলাকায় মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে ওষুধ কেনার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরিবারের সদস্যরা সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ ও সোহানসহ ১০–১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজনের নাম শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।