Web Analytics

ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দেশটির জনগণকে ক্ষতিগ্রস্ত করা একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে চীনের প্রতিনিধি এ বক্তব্য দেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই তিনি এই আহ্বান জানান।

চীনা প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ক্রমে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের নিজস্ব উন্নয়নপথকে সম্মান করার আহ্বান জানান। মানবাধিকারের অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতেও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি খসড়া প্রস্তাবের ভোটাভুটির পর চীনের পক্ষ থেকে এসব বক্তব্য আসে; বেইজিং ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল। চীনা প্রতিনিধি সতর্ক করেন, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ ইরানের মানুষের জীবনযাত্রা আরও খারাপ করতে পারে। সংঘাত নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বানও জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।