Web Analytics

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সরকার এখনো বড় অংশে অক্ষত রয়েছে এবং এর পতনের কোনো ঝুঁকি নেই। রয়টার্স তিনটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, সর্বশেষ এই মূল্যায়ন সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়েছে এবং এতে দেখা গেছে, তেহরান এখনো জনসাধারণের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাধিক গোয়েন্দা বিশ্লেষণ একই ধরনের ফলাফল দেখিয়েছে যা ইরানের শাসনব্যবস্থার স্থিতিশীলতা নির্দেশ করে। এতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে হত্যার হুমকি এবং ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরাইলি হামলার পরও ইরানের রাজনৈতিক নেতৃত্ব স্থিতিশীল রয়েছে।

একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলি কর্তৃপক্ষও স্বীকার করেছে যে চলমান যুদ্ধ ইরানি সরকারের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।