Web Analytics

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার বিষয়ে লন্ডনে প্রতিবাদ সভা করেছে জাস্টিস ফর জুলাই ইউকে। সোমবার আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সভা থেকে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং মেজর আখতারুজ্জামানসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়। ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকে সংগঠনটির দাবির প্রতি সংহতি জানিয়ে অংশ নেয়।

বক্তারা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনা, দেশের আইনশৃঙ্খলা, মানবাধিকার ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জনগণের জানমালের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার সমুন্নত রাখা যেকোনো সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বা ভিন্নমতের কারণে কাউকে হয়রানি, নির্যাতন কিংবা অন্যায় গ্রেপ্তারের শিকার হতে দেওয়া যাবে না বলেও তারা উল্লেখ করেন।

সভা থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রবাসীদের বিমানবন্দরে সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চাওয়া হয়। সিরাতুল আম্বিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আবু তালহা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।