Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ইসি এমন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইসি ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শনসহ অন্যান্য কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে।

ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ, কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংকলন এবং চূড়ান্ত প্রকাশনা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।