Web Analytics

চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়ছেন।

আন্দোলনকারীরা বলেছেন, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের তীব্র সংকট রয়েছে। রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বে থাকা আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা নিয়মিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়ছেন বলেও তাদের অভিযোগ।

তাদের ভাষ্য অনুযায়ী, অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সীমিত জনবল ও অপ্রতুল সরঞ্জাম নিয়ে সেবা দিতে গিয়ে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, দুপুরে সংবাদ সম্মেলনে পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।