Web Analytics

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কমিটি তার চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১)-এর বিধান অনুযায়ী ইসি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, বরখাস্ত থাকা অবস্থায় তিনি খোরপোষ, ভাতা ও অন্যান্য সুবিধা পেতে থাকবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।