Web Analytics

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। মঙ্গলবার মাইফাদুন এলাকায় দুটি গাড়ি ও শৌকিন গ্রামে আরেকটি গাড়িতে হামলা চালানো হয়। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও এসব হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে। সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হবে।

ইরানের যৌথ সামরিক কমান্ডও সতর্ক করেছে, হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, ইসরাইলকে হামলা বন্ধ ও দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করতে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।