Web Analytics

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে শুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো যাবে না। মঙ্গলবার বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিসিক, গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

মুহিত বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের নির্বাচনি ইশতেহারের মূল ভিত্তি রোগ প্রতিরোধে জোর দেওয়া। চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য এবং দুর্নীতি জনস্বাস্থ্যের বড় অন্তরায়। বিভিন্ন জেলায় ডায়ালাইসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ দীর্ঘমেয়াদি রোগীর সংখ্যা বাড়তে থাকবে বলে তিনি সতর্ক করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের জোরালো ভূমিকার আহ্বান জানান তিনি।

আগামী কয়েক দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার জন্য বরাদ্দ অর্থ দুর্নীতিতে যেতে দেওয়া হবে না। ২০২৬ সালের সমীক্ষায় প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন বলেও তিনি জানান। পাশাপাশি পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।