Web Analytics

হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, ১৫ ও ১৬ অক্টোবর, দেশব্যাপী সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী টানা দুই দিন দেশের সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসবের প্রতিবাদেই আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের দাবিদাওয়া মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সমিতির সভাপতি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, এলপিজি সিলিন্ডার গ্যাসের বিপণন মাত্র পাঁচটি কোম্পানির হাতে জিম্মি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই কোম্পানিগুলোর মাধ্যমে স্বৈরাচারী কায়দায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।