Web Analytics

চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মাহাবুবুল আলম শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে বন্ধের মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।

কয়েক দিনের টানা আন্দোলন ও ক্যাম্পাসের উত্তেজনার পর প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকে মিছিল করেন। তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবি জানান। সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে নিজেরাই কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেওয়ার কথা শিক্ষার্থী সূত্র জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।