Web Analytics

এ বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। মোট ৯২ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। বিপরীতে মাত্র চারটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। মোট ৪৭ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালী জেলায় অবস্থিত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, বিজ্ঞান বিভাগে ফল তুলনামূলক ভালো হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। এই ফলাফলে যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সেগুলোর শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।