Web Analytics

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনির শাহাদাত শুধু ইরানের জন্য নয়, বরং বিশ্বের মুসলিম ও স্বাধীনতাকামী মানুষের জন্যও গভীর শোকের ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না।

হাতামি বলেন, শত্রুরা ভেবেছিল এই হত্যাকাণ্ড ইরানিদের মনোবল ভেঙে দেবে, কিন্তু বাস্তবে জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি খামেনিকে সাহস, দূরদর্শিতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং জনগণকে জানাজা ও বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ নেতার আদর্শে নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানান।

সেনাপ্রধান আরও বলেন, জনগণের ব্যাপক উপস্থিতি শত্রুদের কাছে স্পষ্ট বার্তা দেবে যে নতুন নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নেতৃত্বে ইরান একই পথে এগিয়ে যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।