Web Analytics

অভিনেতা থেকে রাজনীতিক হওয়া চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই জনকল্যাণমূলক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। তার প্রথম নির্দেশে ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদক নির্মূলে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। আবেগঘন ভাষণে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক খাতে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং কৃষক ও জেলেদের যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।

বিজয় নিজের সাধারণ পটভূমির কথা উল্লেখ করে বলেন, তিনি কোনো রাজপরিবারের নন এবং দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্য দিয়েই এই অবস্থানে পৌঁছেছেন। তিনি জানান, ডিএমকে আমল থেকে রাজ্য প্রায় ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা পেয়েছে, তবে জনগণের অর্থ অপচয় বা লুট হতে দেবেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী ও বামপন্থি নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগের প্রতিশ্রুতি দেন।

বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেলেও জোটের সমর্থনে ১২০ আসনে পৌঁছেছে। আগামী ১৩ মে-র মধ্যে তার সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।