Web Analytics

২০২৬ সালের ২৩ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নওদা বিধানসভা এলাকার শিবনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দলটির সাবেক নেতা ও বর্তমানে আমজনতা উন্নয়ন পার্টির (এইউজেপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে পৌঁছালে তৃণমূল সমর্থকেরা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন এবং স্থানীয় নেতাদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন। তারা তাকে বিজেপির এজেন্ট বলে অভিযুক্ত করলে ভোটকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।

গত বছরের ডিসেম্বর মাসে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়। পরে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।