Web Analytics

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন জানাতে বুধবার রাত ৮টায় রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, জামায়াত ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি করে।

সাদিক কায়েম শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তার মতে, ড. ফয়জুল হক শহীদ ওসমান হাদীর আদর্শের উত্তরসূরি এবং তাকে বিজয়ী করতে পারলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

পথসভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!