Web Analytics

খুলনায় কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দৌলতপুর রেলগেট মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ও ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কিছু শ্রমিক ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করলে পুলিশ ও শ্রমিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিক নেতারা জানান, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে এবং বহু শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মহীন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেএ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে আরোপিত শর্ত কার্যত রপ্তানি বন্ধের সমান, যা রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি ও শ্রমিকদের বেকারত্ব সৃষ্টি করেছে।

বিজেএ জানায়, দেশে চাহিদা মিটিয়েও প্রতিবছর ৮ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি সম্ভব হলেও নতুন শর্তের কারণে রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।