Web Analytics

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পুলিশ রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটং সৈকতের কাছাকাছি শহর এলাকায় রোববার স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভবনটিতে থাকা একটি যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক।

নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।