Web Analytics

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের উৎস দেশের তালিকার শীর্ষ পাঁচটির মধ্যে বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য দেন। অনিয়মিত অভিবাসন প্রশ্নে ব্রিটিশ সরকার ও জনগণ অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সারাহ কুক বলেন, সম্প্রতি যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে অল্পসংখ্যক আবেদন অনুমোদন পেয়েছে। যাদের আবেদন নামঞ্জুর হচ্ছে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। নামঞ্জুর হওয়া কোনো ব্যক্তি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে পুনর্বাসনের জন্য তিন হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে আইনি প্রক্রিয়ায় ডিপোর্ট করা হলে এই সুবিধা প্রযোজ্য হবে না।

ব্রিটিশ হাইকমিশনার আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত এবং যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসন নিশ্চিত করার বিষয়েও যুক্তরাজ্যের উদ্বেগ তুলে ধরেন। সাক্ষাতে এ দুই দেশের মধ্যে দক্ষ কর্মী তৈরির সহযোগিতা এবং নিয়মিত অভিবাসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।