Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে ডেটা সেন্টার নির্মাণ করলে তাদের বিরুদ্ধে ‘ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন কোম্পানির নির্মিত ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রের মাটিতেই থাকতে হবে। তাঁর দাবি, এগুলো অন্য দেশে গেলে চীন সেগুলো নিয়ে নেবে। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা তিনি জানাননি এবং এ পরিকল্পনা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদেরও এখনো কিছু জানাননি বলে উল্লেখ করেন।

ডেটা সেন্টার নির্মাণকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আহ্বান জানান ট্রাম্প। তবে অনুমতি দেওয়ার বিনিময়ে কোম্পানিগুলোর কাছ থেকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আর্থিক সুবিধা আদায়ের পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রে অনেক মানুষ নিজেদের আবাসস্থলের কাছে ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করছেন। এ পরিস্থিতিতে প্রযুক্তি কোম্পানিগুলো সরকারি সহায়তা কম নেওয়া, স্বচ্ছতা বাড়ানো এবং সংশ্লিষ্ট শহর ও জনপদে বেশি অর্থ ব্যয়ের প্রতিশ্রুতির মাধ্যমে স্থানীয় ক্ষোভ কমানোর চেষ্টা করছে।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন সীমিত করতে ট্রাম্প প্রশাসন গত সোমবার উন্নত মার্কিন কম্পিউটিং চিপ ও সার্ভারে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার নতুন বিধি জারি করে। তবে বুধবার প্রতিনিধি পরিষদের একটি কমিটি জানায়, গত ছয় মাসে চীনের কাছে প্রায় ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।