Web Analytics

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কাজই পড়াশোনা করা। তিনি ভালো ফলের পাশাপাশি মানবিক ও ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। সভাপতি ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শিক্ষার্থীদের মনুষ্যত্ব বিকশিত করা এবং তাদের যোগ্য, দেশপ্রেমিক নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজের জন্য গড়ে তোলা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।