Web Analytics

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জন। উৎপাদন ও সেবা খাতের জন্য দক্ষ জনবল তৈরি এবং শ্রমবাজারের চাহিদা পূরণের লক্ষ্যে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন বা অ্যাসেট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং কার্যক্রমে প্রশিক্ষণ শেষ করেছেন ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন এবং ৩৬০ ঘণ্টার প্রাতিষ্ঠানিক শর্ট কোর্স সম্পন্ন করেছেন ২১ হাজার ৭০২ জন। মোট প্রশিক্ষণার্থীর ৫৭.৯০ শতাংশ বা ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন নারী। কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিও নিশ্চিত করা হয়েছে।

শিল্পের চাহিদার সঙ্গে প্রশিক্ষণ সামঞ্জস্য করতে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, শিল্প অ্যাসোসিয়েশন ও চেম্বার অব কমার্সকে প্রকল্পে যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিটি ব্যাচ মূল্যায়ন করে জাতীয় মান অনুযায়ী সনদ দেয়। ২৯ জুলাই বিশ্বব্যাংক প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়ানো ও পুনর্গঠনে চূড়ান্ত সম্মতি দেয়; মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।