Web Analytics

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রিয়াদের দিকে যাওয়ার সময় ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।

মুখপাত্র আরও বলেন, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। খামিস মুশাইতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। হুথিরা ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত এবং এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবারের এক বিবৃতিতে বলেন, অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও তাদের বাহিনী এটিকে কেবল সীমিত পরিসরের মহড়া হিসেবে দেখছে। তিনি বলেন, এর মাধ্যমে আরও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।