Web Analytics

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর প্রধান সড়ক, অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ সিডিএ আবাসিক এলাকা, টেকবাজার, বহদ্দারহাট সিগন্যাল ও হামজারবাগসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরপানি জমে যায়। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন এবং কর্মজীবী মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কালুরঘাট থেকে আরাকান সড়কের বিভিন্ন অংশও প্লাবিত হয়েছে। নিচু এলাকার ঘরবাড়িতে এখনো পানি জমে থাকায় অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না। স্থানীয়রা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্পের কথা বলা হলেও ভারি বৃষ্টি হলেই শহরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ও স্থায়ী সমাধান দাবি করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা জলাবদ্ধতা দীর্ঘায়িত করতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।