প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান হলে জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হবে। মঙ্গলবার রাতে যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে কোনো বিরোধ নেই এবং মতানৈক্য থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক সহযোগী। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু রাখার তাগিদ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।