Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন। প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম পলিমার্কেটে বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতায় এ সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ এ তথ্য জানায়। একই সময়ে ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ব্যবসায়িক সম্পর্ক তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প জুনিয়র কালশি ও পলিমার্কেট—দুই প্রতিষ্ঠানেরই আনুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। কালশির উপদেষ্টা হিসেবে কাজের পারিশ্রমিক হিসেবে তিনি প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ পেয়েছিলেন। কালশির মুখপাত্র বলেন, গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পর উভয় পক্ষ সম্মতিতে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেয়।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন আগে কালশি ট্রাম্প জুনিয়রের নিয়োগ ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটি বলেছিল, তিনি বিপণন কৌশল বিষয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক বিষয়ে নয়। কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও এসব প্ল্যাটফর্ম নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।