Web Analytics

দিনাজপুরে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল রাজে অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউস থেকে ব্যাটারি ও মূল্যবান সরঞ্জাম চুরি করত। তারা নিজেদের ভুয়া কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। গ্রেপ্তাররা হলেন সোহানুল ইসলাম, মো. খলিল, বরণ বালা ও দুলাল মিয়া।

অভিযানের সময় তাদের দুই সহযোগী মো. রোমান ও মো. রনি একটি প্রাইভেটকারে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।