Web Analytics

লেবাননে ইসরাইলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। শনিবারের হামলায় ১১ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে সংস্থাটি ঘটনাকে ‘বিপজ্জনকভাবে উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে। আরব লীগের মতে, এই হামলা চলমান সংঘাত নিরসনের সব প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার হুমকি সৃষ্টি করছে।

আরব লীগের মুখপাত্র বলেন, ইসরাইলের নীতি ও কার্যকলাপ সংঘাত দীর্ঘায়িত করা, আলোচনায় বাধা দেওয়া এবং নতুন একটি বাস্তবতা চাপিয়ে দেওয়ার অভিপ্রায় প্রকাশ করে। তিনি এই বাস্তবতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও প্রত্যাখ্যাত বলে উল্লেখ করেন। এর আগে লেবানন ও ইরান সরকারও শনিবারের হামলার নিন্দা জানিয়েছিল।

মুখপাত্র সতর্ক করেন, আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষত ওয়াশিংটন—ইসরাইলের ‘যুদ্ধযন্ত্র’ বন্ধ না করলে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব মানতে বাধ্য না করলে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। ২০০৬ সালে গৃহীত প্রস্তাবটিতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতার পূর্ণ অবসানের আহ্বান জানানো হয়। এতে হিজবুল্লাহর সব হামলা ও ইসরাইলের সব আক্রমণাত্মক সামরিক অভিযান অবিলম্বে বন্ধের কথা বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।