সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শনিবার দেশটিকে লক্ষ্য করে অন্তত ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন হামলা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানায়, একটি ছাড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং একটি সমুদ্রে পড়েছে। অন্তত ১১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, দুটি আমিরাতের ভেতরে বিধ্বস্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে মোট ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, যার মধ্যে ২০৫টি ধ্বংস করা হয়েছে, ১৪টি সমুদ্রে পড়েছে এবং দুটি আমিরাতের ভেতরে পড়েছে।
এ সময় ১,৩০৫টি ইরানি ড্রোন শনাক্ত হয়েছে বলে জানায় আমিরাত, যার মধ্যে ১,২২৯টি প্রতিহত করা হয়েছে এবং ৭৬টি আমিরাতের ভেতরে পড়েছে। এছাড়া ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়ে ধ্বংস করা হয়েছে। এসব হামলায় তিনজন নিহত হয়েছেন, তারা বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। আহত হয়েছেন ১১২ জন, যাদের মধ্যে আমিরাতসহ ১৮টি দেশের নাগরিক রয়েছেন।
এই হামলাগুলো আমিরাতের ওপর চলমান আকাশ হামলার তীব্রতা ও আঞ্চলিক উত্তেজনার ইঙ্গিত বহন করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।