Web Analytics

নীলফামারী জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য আতিকুর রহমান প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক হয়েছেন। শুক্রবার রাতে ডোমার উপজেলার হুজুরপাড়া গ্রামে ওই নারীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে ঘরে আটকে রাখে। পরে মুচলেকা নিয়ে ডোমার থানা পুলিশ তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুর আগে ডোমার থানায় কর্মরত ছিলেন এবং ওই নারীর শ্বশুরবাড়ির সঙ্গে ধর্ম বাবা-মায়ের সম্পর্ক গড়ে তোলেন। সেই সূত্রে তিনি প্রায়ই তাদের বাড়িতে যেতেন এবং প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ তৈরি হয়। চার মাস আগে পারিবারিক সমস্যার পরামর্শ নিতে ওই নারী আতিকুরের সঙ্গে নীলফামারী কোর্টে যান, যা জানাজানি হলে তার শ্বশুরবাড়িতে বিরোধ দেখা দেয়।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে পরিবারের লোকজন রাত পর্যন্ত আটকে রেখে পরে পুলিশের কাছে হস্তান্তর করে। নীলফামারী পুলিশ লাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আতিকুর পরদিন সকালে আবার দায়িত্বে যোগ দিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।