Web Analytics

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচের ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।

ম্যাচের ১০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। লাল-সবুজের প্রতিনিধিরা প্রথমার্ধজুড়ে সেই লিড ধরে রাখে। তবে দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর চাপ বাড়ায়। ৪২ মিনিটে লিমা আক্তার হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে গেলে ১০ জনের বাংলাদেশকে চাপে ফেলে তারা।

এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে তৌ লি মিন গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান নিয়ে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশের মেয়েরা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।