Web Analytics

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলিতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি এই সতর্কবার্তা দেন। ইসরাইলের উত্তর সীমান্ত পরিদর্শনের সময় এক ভিডিও বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

স্মোট্রিচ বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মতোই বৈরুতের দাহিয়েহ এলাকা শিগগিরই ধ্বংসস্তূপে পরিণত হবে। তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ বড় ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইল ইরানের নেতৃত্বকে আঘাত করছে এবং হিজবুল্লাহকেও লক্ষ্যবস্তু করছে। আলজাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে।

এই হুমকি ইসরাইল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।