Web Analytics

সরকার জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ জারি করেছে। এর মাধ্যমে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর পরিবর্তে নতুন স্কেল চালু করা হয়েছে। গেজেটটি প্রকাশিত হয়েছে ১৯ সেপ্টেম্বর।

তবে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সব কর্মচারী নতুন স্কেলের আওতায় পড়বেন না। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মরত ব্যক্তি, প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসের কর্মী, পুলিশ ও বিজিবির কর্মচারীরা এর বাইরে থাকবেন। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীও বাদ পড়েছেন। আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত, দৈনিকভিত্তিক সাময়িক, চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মীরাও সুবিধা পাবেন না।

নতুন স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মীরা বেতন-পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৫০ শতাংশ পাবেন। ১ জুলাই ২০২৭ থেকে ইনক্রিমেন্টসহ পূর্ণ মূল বেতন কার্যকর হবে। পেনশনভোগীরাও ধাপে ধাপে বাড়তি সুবিধা ও নির্ধারিত সময়ের বকেয়া পাবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।