Web Analytics

মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে বুধবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতটি ঘরে আগুন দেওয়া হয় এবং তিনটি বাড়ির প্রায় ৪০টি ঘরে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠনের সময় মোশাররফ ফকিরকে সভাপতি করা হয়। একই এলাকার বাচ্চু মোড়ল এর বিরোধিতা করে নিজেকে সভাপতি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার ভোরে বাচ্চু মোড়লের কর্মী-সমর্থকেরা শতাধিক লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ মাতুব্বরবাড়ি, সর্দারবাড়ি ও ফকিরবাড়িতে হামলা চালান বলে পুলিশ জানায়।

মিনজাল জমাদ্দার, রবিউল মাতুব্বর, ফারুক মাতুব্বর, বোরহান মাতুব্বর ও এমদাদ মাতুব্বরসহ সাতজনের ঘরে আগুন দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সুষ্ঠু বিচার দাবি করেছে। সদর থানার ওসি আবুল কামাল আজাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বাচ্চু মোড়ল ও তাঁর লোকজন এলাকা ছেড়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।