Web Analytics

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে পিরোজপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রাজিবকে আটক করে। রাজিব ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার বলেন, রাজিবের বসতঘরে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।