Web Analytics

আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ উপলক্ষে পাঠানো এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। তিনি নিরাপত্তাকে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করে বলেন, বাহিনীর সদস্যদের সাহসিকতা ও কঠোর পরিশ্রমে বড় শহর, গ্রাম, সীমান্ত, সমতল ভূমি, বন-জঙ্গল ও দেশের কেন্দ্রস্থলসহ সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

খামেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ বলে অভিহিত করেন। তাঁর মতে, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ভূমিকা আরও বেড়েছে এবং বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময়ে তা আরও স্পষ্ট হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে থানা ও পুলিশ ফাঁড়ি পর্যন্ত তাদের ভূমিকা জোরালো হয়েছে বলেও তিনি জানান।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা মোকাবিলায় বাহিনীর গুরুত্বের কথাও তুলে ধরেন খামেনি। তিনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সম্মুখসারির ইউনিট পর্যন্ত আঘাতের চেষ্টা চালিয়েছে। তবে সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার স্তম্ভে বিদ্বেষপূর্ণ আঘাত সত্ত্বেও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে বিচ্যুত হননি বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।