Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কঠোর সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আলোচনার মূল বিষয়গুলোতে কোনো অগ্রগতি না ঘটলেও ট্রাম্প প্রশাসন আগেভাগেই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা বলেন, প্রশাসনের এই পদক্ষেপ ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে তাদের নিজেদের আগের বক্তব্যের সঙ্গে অসংগতিপূর্ণ।

ডেমোক্র্যাট সদস্যরা উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয় সমাধান না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। কিন্তু এসব ইস্যু এখনো অমীমাংসিত থাকা সত্ত্বেও ইরানকে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা মুক্তি দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের তেল ও জ্বালানি রপ্তানির ওপর থেকে আগামী ২১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করে, যার ফলে ইরান বহু বছর পর মার্কিন ডলারে তেল বিক্রির সুযোগ পাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।