Web Analytics

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, চব্বিশের জুলাইয়ের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটির রায় ঘোষণা হয়েছে এবং ৭৩টি মামলার কার্যক্রম চলছে। চলমান মামলাগুলোর মধ্যে ২২টি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে।

মন্ত্রী আরও জানান, এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে ১৭৪ জন গ্রেফতার, ২৮৮ জন পলাতক, একজন মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।