Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায় সোমবার বিকেলে দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দুই গ্রামের সংঘর্ষে নিহত ব্যক্তির দাফনের পর ধর্মতীর্থ গ্রামের শতাধিক লোক সূর্যকান্দি গ্রামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এতে শতাধিক দোকানে ভাঙচুর, লুটপাট ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন ও ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এতে হাদিম মিয়া নিহত হন। সোমবার বিকেলে তার দাফনের পর পুনরায় সংঘর্ষ শুরু হয়।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।