Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করতে গুরুত্ব দিচ্ছে। রোববার পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন। সরকার দেশীয় উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের বিপুল সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়ানো সরকারের লক্ষ্য।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কারখানার উৎপাদন, স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন। পরে তিনি বাঘাবাড়ীঘাটে মিল্ক ভিটা দুগ্ধ কারখানাও ঘুরে দেখেন এবং দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম পর্যালোচনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।