Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আগামী ২১ মের মধ্যে অর্থাৎ ঈদুল আজহার আগে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে।

ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে এবং ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা দেওয়া হবে এবং ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি শিশুমৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।