Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ভারতের ভোটার তালিকা সংশোধন ও কথিত অবৈধ বহিষ্কার কার্যক্রম নিয়ে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের (ইউএসসিআইআরএফ) সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছে। সিএআইআর বলেছে, শুধু ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক বিবেচনা করা অনুচিত।

সাম্প্রতিক বিবৃতিতে সিএআইআর অভিযোগ করেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। ইউএসসিআইআরএফ চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, তালিকা থেকে নাম বাদ, বিদেশি নাগরিক হিসেবে অভিযুক্ত করা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সিএআইআর। সংগঠনটি বলেছে, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ মৌলিক মানবাধিকার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।