Web Analytics

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। বুধবার, ৯ সেপ্টেম্বর সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয় অন্তর্ভুক্ত ছিল। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও পর্যালোচনা করা হয় এবং পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।