Web Analytics

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী কেরাণীগঞ্জের কদমতলীর গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন। শনিবার তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি পরিদর্শন করে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজ নেন।

মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে তিনি শ্রম মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।