Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চুক্তিভুক্ত দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে মক্কা চুক্তিতে যোগদানের বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর করেছে এবং এতে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা হবে, তা জানতে চান। জবাবে খলিলুর রহমান বলেন, চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখনও ওঠেনি, কারণ তা চুক্তিতে থাকা সদস্যদের অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটির ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় সম্ভবত এখনও আসেনি, তবে বাংলাদেশ সব বিষয় বিবেচনা করবে। তিনি বলেন, চুক্তিটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হবে। এটিকে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।